ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সিলেটে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

ads

সিলেটে কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আগুন লাগে। দুপুর সোয়া ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে। সিলেট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শওকত আলী এ তথ্য জানিয়েছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, আগুনে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

ads
ads
ads

Our Facebook Page